গ্রেপ্তার ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ যুবক
দি নিউজ লায়ন; ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম বাপি কর্মকার, শেখ রাজু ও জনি শেখ ওরফে সেলিম। বর্ধমান থানার এগ্রিকালচার ফার্ম, দুবরাজদিঘি কেটলিপুকুর ও কেষ্টপুর মাঠপাড়ায় ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে বর্ধমান-সিউড়ি রোডে বীরপুর মোড়ে একটি নির্জন জায়গায় ১০-১১ জন জড়ো হয়েছিল।
খবর পেয়ে সেখানে হানা দিয়ে পুলিস ওই ৩ জনকে ধরে। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, রড, লাঠি প্রভৃতি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৯ জুন ধৃতদের ফের আদালতে পেশের নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
Post a Comment